ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পবিত্র ঈদুল আজহা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

ভেড়ামারায় পবিত্র ঈদুল আজহা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬


 ভেড়ামারায় পবিত্র ঈদুল আজহা উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

কুষ্টিয়া: ভেড়ামারা আসন্ন পবিত্র ঈদুল আজহা ১৪৪৭ হিজরী/২০২৬ খ্রিষ্টাব্দ উৎসবমুখর, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ মে (বুধবার) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে অন্যতম হলো কোরবানি পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতকরণ, জাল টাকা শনাক্তকরণে বুথ স্থাপন এবং হাটের হাসিল সুনির্দিষ্ট করা। এছাড়া পশুবাহী গাড়ি ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবেশ সুরক্ষায় বিশেষ জোর দিয়ে সভায় জানানো হয়, ঈদের দিন কোরবানি শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে পশুর বর্জ্য অপসারণ করা হবে। দুর্গন্ধ ও রোগজীবাণু ছড়ানো রোধে উপজেলার প্রতিটি পশুর হাট এবং কোরবানি স্থানে পর্যাপ্ত ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হবে।

প্রধান ঈদ জামাতগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈরী আবহাওয়ায় বিকল্প ব্যবস্থা রাখার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। সেই সাথে পশুর হাটে অসুস্থ পশু যাচাইয়ের জন্য ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩৭   ১০৬ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ