ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বোয়ালখালীতে দুুর্বৃত্তরা ৩ ঘন্টা তান্ডবে এক নারী আহত

বোয়ালখালীতে দুুর্বৃত্তরা ৩ ঘন্টা তান্ডবে এক নারী আহত


বোয়ালখালী,(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬


 বোয়ালখালীতে দুুর্বৃত্তরা ৩ ঘন্টা তান্ডবে এক নারী আহত

চট্রগ্রাম: বোয়ালখালী শাকপুরা ইউনিয়নে এক ভাড়া বাসায় ঢুকে দুর্বৃত্তদের তাণ্ডব ও এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার ইউসুফের ভবনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছেনোয়ারা বেগম জানান, দুপুর ১টার দিকে বাসার দরজায় সিটকিনি লাগিয়ে পাশের একটি মুদির দোকানে যান তিনি। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে দেখেন দরজার সিটকিনি খোলা। পরে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দুই যুবক তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। তার বাম হাত ও দুই পায়ে চুরি আচড়ের বেশ কিছু দাগ রয়েছে।

তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা ওড়না দিয়ে তার মুখ ও গলা পেঁচিয়ে ধরে। এ সময় একজন ঘরের দরজা ভেতর থেকে লক করে দেয় এবং ঘরের জিনিসপত্র এলোমেলো করে ভাঙচুর চালায়। অপরজন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে হাতে-পায়ে আঁচড় দেয়।
ভুক্তভোগীর দাবি, প্রায় তিন ঘণ্টা ধরে বাসায় তাণ্ডব চালিয়ে বিকেল ৩টার দিকে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের পরনে জিন্স প্যান্ট, টি-শার্ট ও গেঞ্জি ছিল এবং মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল বলে জানান তিনি।

এ ঘটনায় ছেনোয়ারা বেগম বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:২০:১২   ১২৭ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ