ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ফের বসত ঘরে অগ্নিকাণ্ড

দোহারে ফের বসত ঘরে অগ্নিকাণ্ড


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬


 দোহারে ফের বসত ঘরে অগ্নিকাণ্ড
ঢাকা: দোহারের বিলাসপুরের রাধানগরের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার কাটাখালী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ঘরে ঘুমিয়ে ছিলেন দুবাই প্রবাসী সেলিমের স্ত্রী জুথী আক্তার।

এসময় তার সঙ্গে ঘুমিয়ে তাদের ১১ বছর বয়সী ছেলে ইয়ামিন ও ৫ বছরের মেয়ে সামিয়া আক্তারসহ শাশুড়ি জবেদা বেগম। পরে রাতের কোনো একসময় শব্দ পেয়ে জেগে ওঠেন জবেদা। চোখ খুলেই দেখেন ঘরের ভেতর আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে দুই নাতি-নাতনি ও মেয়েকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন তিনি। এসময় চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, দুবাইয়ে সেলিমের আকামার জন্য বাড়িতে নগদ দুই লাখ টাকা রাখা ছিল। আগুনে সেই টাকাও পুড়ে গেছে।
সেলিমের স্ত্রী জুথী বলেন, ধারদেনা করে স্বামীকে প্রবাসে পাঠিয়েছিলাম পরিবারের ভালো দিনের আশায়। ফার্নিচার, কাপড় কিছুই বের করতে পারিনি। এখন সবই শেষ আমার। স্থানীয়দের দাবি, পরিবারটি বর্তমানে চরম অসহায় অবস্থায় রয়েছে। সরকার ও বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম বলেন, ঘটনাটি দু:খজনক। বিষয়টিকে জেনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:৩৭   ২২৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ