ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিলো গনমাধ্যম কর্মিরা

দোহারে প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিলো গনমাধ্যম কর্মিরা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬


 দোহারে প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিলো গনমাধ্যম কর্মিরা

ঢাকা: দোহারে সাংবাদিকদের ক্লাবে বেশ কয়েকটি দাবীতে গনমাধ্যম কর্মিরা তালা ঝুলিয়ে দিলেন। বুধবার (১৩ মে) দুপুরে দোহার প্রেসক্লাব বন্ধ থাকায় গনমাধ্যম কর্মিরা ক্লাবের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ক্ষুব্ধ গনমাধ্যম কর্মিরা জানান, প্রেসক্লাব হলো সাংবাদিক ও সংবাদপত্র পরিবেশনের একটি স্বাধীন সংগঠন বা মিলনকেন্দ্র ও সংবাদ মাধ্যমের সাথে যুক্ত পেশাজীবিদের সংগঠন। উপজেলা প্রশাসন থেকে বরাদ্ধকৃত জমি ও ভবনে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে সংবাদ লিখতে আসবেন এটাঁই স্বাভাবিক।এটাঁ মূলত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিব যোগাযোগ, সামাজিকরন এবং তথ্য আদান-প্রদানের একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে।বাংলাদেশ জাতীয়য় প্রেসক্লাব এর একটি অন্যতম উদাহরন।

কিন্তু সেই ক্লাব নিজেদের কুক্ষিগত রাখতে, অনির্বাচিত একটি কমিটি প্রায় দেড় বছর ধরে প্রেসক্লাবকে ব্যক্তিগত সম্পতি হিসেবে ব্যবহার করে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। এমন অভিযোগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।অভিযোগ রয়েছে প্রেসক্লাবের চাবি তাদের দায়িত্বে রেখে নিজেদের ইচ্ছেমত মিটিং পরিচালনা করেন। অন্য সদস্যরা চাবি চাইলেও দেওয়া হয়না।পাশাপাশি গনমাধ্যম কর্মিদের এই ক্লাবে সদস্য করা হয় না। নামমাত্র কয়েকজন অনলাইন ও ইউটিউবার সাংবাদিক পরিচয়দানকারী এই সংবাদপত্র পরিবেশনের একটি স্বাধীন সংগঠনটি তাদের নিয়ন্ত্রনে রেখেছেন।
গনমাধ্যম কর্মিরা আরও জানান, বুধবার জরুরী নিউজ সংক্রান্ত কাজে প্রেসক্লাবের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিব যোগাযোগ, সামাজিকরন এবং তথ্য আদান-প্রদানের লক্ষে গেলে ভবনটি তালাবদ্ধ দেখেন।এর আগেও অভিযুক্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমানের কাছে একাধিকবার প্রেসক্লাবের চাবি চাওয়ায় তিনি চাবি দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ। পরবর্তীতে বুধবার দুপুরে নির্ধারিত সময়ে সাংবাদিকরা প্রেসক্লাবে গিয়ে আবারও চাবি দিতে বলেন। এসময় তিনি আবারও অপরাগতা প্রকাশ করেন। পরে উপস্থিতি সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাব ভবনে তালা দিয়ে বর্তমান কমিটি অবাঞ্চিত ঘোষণা করেন।
উপস্থিতি সাংবাদিকরা জানান, শুধুমাত্র গুটি কয়েক নামধারী সাংবাকিদের জন্য প্রেসক্লাবের কার্যক্রম বন্ধ থাকতে পারে না। এটি একটি স্বেচ্ছাচারিতা। নিয়ম বহির্ভূত অযোগ্যদের সদস্যপদ দিয়ে বেশ কয়েজনকে সদস্য করা হয়েছে। এছাড়া মূল ধারার অনেক সাংবাদিকদের বাহিরে রেখে তাদের সদস্য করা হয়নি। অভিযোগ রয়েছে বিভিন্ন কারন দেখিয়ে একাধিক সদস্যদের দূরে রেখে বহিরাগত সাংবাদিকদের বিভিন্ন জরুরী সভায় অংশগ্রহন করানো হয় না। এসময়ে সাধারন-সম্পাদকের বিরুদ্ধে নৈতিক অবক্ষয় ও চারিত্রিক অধ:পতনের কথা তুলে ধরেন। মূলধারার সাংবাদিকদের নিয়ে একটি স্বাধীন প্রেসক্লাব গঠণের দাবী জানান তারা।বিষয়টি স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এদিকে এমন ঘটনা বিভিন্ন মহলে ছড়িয়ে পরলে তারা বর্তমান কমিটি নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলে প্রতিবাদ জানান স্থানীয়রা।
এ বিষয়ে দোহার প্রেসক্লাবের সাধারন-সম্পাদক আতাউর রহমান বলেন, প্রেসক্লাবে কে কি করবে এাঁ আমার জানার অধিকার আছে। প্রেসক্লাব বন্ধ কেন এমন প্রশ্নের উত্তওে তিনি বলেন, প্রেসক্লাবে এর আগেও বেশ কয়েকবার চুরি সংগঠিত হয়েছে। তাই নিরাপদ রাখতে প্রেসক্লাব সভাপতির নির্দেশে বন্ধ রাখা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সমকালের দোহার প্রতিনিধি মাহাবুবুর রহমান টিপু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দোহার প্রতিনিধি শামিম আরমান, কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার দোহার প্রতিনিধি কাজী জোবায়ের আহমেদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি তানজিম ইসলাম, একুশের কন্ঠের সিনিয়র রিপোটার আবুল হামে ফকির, নাগরিক প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম, মাসিক ইছামতির ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কুদ্দুস, সাপ্তাহিক এশিয়া বার্তার সহকারী সম্পাদক শাহাদাৎ হোসেন, মুক্তখবরের প্রতিনিধি রিদয় মাহমুদ, এশিয়া বার্তার স্টাফ রিপোর্টার ফাহিম হোসেন, দোহার বার্তা টুয়েন্টিফোর এর প্রতিনিধি মোবারক হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৩৯   ৫৬ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ