ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে উজ্জ্বল হত্যার মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাউফলে উজ্জ্বল হত্যার মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬


 বাউফলে উজ্জ্বল হত্যার মামলার আসামিদের  গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী:বাউফল উপজেলার উজ্জ্বল কর্মকার হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালাইয়া বন্দর মদন মোহন জিউর আখড়া বাড়ি সংলগ্ন সড়কে “সচেতন সমাজ”-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত উজ্জ্বল কর্মকারের স্বজন, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্য, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মানববন্ধনস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বাউফল প্রতিনিধি কৃষ্ণকান্ত কর্মকার, বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী সাহেদুল ইসলাম সুমন এবং নিহত উজ্জ্বল কর্মকারের ভাই আনন্দ কর্মকার।
বক্তারা বলেন, উজ্জ্বল কর্মকারকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার এতদিন পেরিয়ে গেলেও মামলার সব আসামিকে গ্রেফতার করা হয়নি। এতে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অভিযোগ করেন, একটি মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরদিয়ারা কচুয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন উজ্জ্বল কর্মকারের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, উজ্জ্বল হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে। এজাহার ভুক্তদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলমান আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৬:১৭   ৩৬ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ