ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে টিকাসেবা বন্ধ করে দেয়ার হুমকি স্বাস্থ্য সহকারীর

ভূঞাপুরে টিকাসেবা বন্ধ করে দেয়ার হুমকি স্বাস্থ্য সহকারীর


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬


ভূঞাপুরে টিকাসেবা বন্ধ করে দেয়ার হুমকি স্বাস্থ্য সহকারীর
টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা (র‍্যবিস ভ্যাকসিন) প্রদান বন্ধ করে দেয়ার হুমকি দিলেন স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নূরু। ঘোষণাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত রোগী ও স্বজনদের সামনে তিনি হাসপাতাল থেকে আর জলাতঙ্কের টিকা দেয়া হবে না বলে জানান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনায় এসেছিলেন নুরুল ইসলাম নুরু। গত বছরের ২৯ মে “প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যান না স্বাস্থ্য সহকারী নুরু” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পর সংবাদকর্মীর স্বজনদের ওপর চাপ প্রয়োগ ও মামলার ভয়ভীতি দেখানোর অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

এর আগে বুধবার (১৩ মে) এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুলবশত জলাতঙ্কের টিকা প্রয়োগের অভিযোগ ওঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিযোগের প্রেক্ষিতে পরদিন স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে জলাতঙ্কের টিকা সেবা বন্ধের ঘোষণা দেয়া হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফর রহমান আজাদ মুঠোফোনে বলেন, তিনি এই ঘোষনা দিতে পারেন না। তিনি হাসপাতাল কতৃপক্ষের কেউ না। এসময় তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, স্বাস্থ্য সহকারী নুরুল ইসলাম নুরু সহ আমাকেও বদলি করা হোক।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, সরকারি স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা জনগণের ভোগান্তি বাড়াবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৫৪:২৮   ৮৫ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ