ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন এমপি মিলন

কালীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন এমপি মিলন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬


 কালীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন এমপি মিলন

গাজীপুর: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।  কালীগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন ও পৌর এলাকার ৫ হাজার ৪ জন অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে এ ভিজিএফের চাল বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল উপজেলার জামালপুর ইউনিয়নে পরিষদ প্রাঙ্গণে ১ হাজার ১১ জন হতদরিদ্র উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।

দুপুরে কালীগঞ্জ পৌরসভায় এসে স্থানীয় সাংসদ পৌরসভার ৩ হাজার ৮৫ জন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন তিনি। এরপর তুমলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বোয়ালী স্কুল মাঠে ৯০৮ জন উপকারভোগী পরিবারের ভিজিএফের চাল বিতরণ করা হয়।
স্থানীয় সাংসদ ফজলুল হক মিলন বলেন, সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে এই চাল বিতরণ করা হচ্ছে। সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। হতদরিদ্র পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। এতে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে ।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর বাক্কু, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ,উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য সোলায়মান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এসএম জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:০২:০৩   ১৬১ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ