ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে হামের টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

ভূঞাপুরে হামের টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬


 ভূঞাপুরে হামের টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুকে হামের টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে শিশুটির যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত ভুক্তভোগী পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন।

আদালতে দায়ের হওয়া রিট আবেদনে বলা হয়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে ভুল করে দুই ডোজ জলাতঙ্কের র‌্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

ঘটনার সূত্রপাত, বুধবার (১৩ মে) দুপুরে। শিশুটির পরিবার জানায়, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল কাইয়ুম শিশুটিকে টিকা দেন। যদিও ওই টিকা প্রয়োগের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। পরিবারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের নির্দেশে পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে টিকা প্রয়োগ করা হয়।

শিশুর স্বজনরা আরও অভিযোগ করেন, ভুল টিকা প্রয়োগের বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে হাসপাতালের কিছু স্বাস্থ্যকর্মী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক অভিভাবক শিশুদের টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলেন, “আদালত শিশুটির চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়েও রুল জারি করা হয়েছে।” ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে জনস্বার্থে রিটটি দায়ের করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় অনেক অভিভাবক শিশুদের টিকা দিতে স্বাস্থ্য কেন্দ্রে ভিড় করছেন। এর মধ্যেই এমন ঘটনায় স্বাস্থ্যসেবার মান ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, স্বাস্থ্য সহকারী নূরুল ইসলাম নূরু ভূঞাপুর স্বাস্থ কপ্লেক্সে টিকা বন্ধ করে দেয়ারও হুমকি প্রদান করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:০৬:৫৭   ১৩৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ