ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা ইউএনওর বিদায় সংবর্ধনা

ভেড়ামারা ইউএনওর বিদায় সংবর্ধনা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬


 ভেড়ামারা ইউএনওর বিদায় সংবর্ধনা

কুষ্টিয়া: ভেড়ামারা ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে এই বিদায় সংবর্ধনা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যদের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিদায়ী ইউএনও রফিকুল ইসলামের কর্মকালের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি ভেড়ামারায় যোগদানের পর থেকে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। করোনাকালীন সংকট কাটিয়ে ওঠা, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি অনন্য ভূমিকা রেখেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে তার অমায়িক ব্যবহার ও মানবিকতা ভেড়ামারাবাসী দীর্ঘকাল স্মরণ রাখবে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে রফিকুল ইসলাম বলেন, “ভেড়ামারায় কাটানো সময়টি আমার সরকারি চাকুরিজীবনের অন্যতম শ্রেষ্ঠ সময়। এখানকার মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নকামী। দায়িত্ব পালনকালে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, সে ঋণ আমি কোনোদিন ভুলব না।” কাজের ক্ষেত্রে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করেন।

অনুষ্ঠান শেষে কর্মকালীন সময়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও রফিকুল ইসলামকে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ৩৬তম বিসিএস ক্যাডারের এই দক্ষ কর্মকর্তা ২০২৪ সালের ১৩ নভেম্বর ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছিলেন। রফিকুল ইসলামের বদলির পর ভেড়ামারা উপজেলার নতুন নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোঃ আমিরুল আরাফাত।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:১৫:১৯   ১১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ