ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় নকল ড্রিংকো জুস কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

কলাপাড়ায় নকল ড্রিংকো জুস কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬


কলাপাড়ায় নকল ড্রিংকো জুস কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান
পটুয়াখালী: কলাপাড়ায় নকল ড্রিংকো জুস কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুর ১ টার দিকে পৌরশহরের কাজী নজরুল ইসলাম সড়কের মোঃ মোজাম্মেল হোসেনের ভাড়াটিয়া বাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বিপুল পরিমান নকল ড্রিংকো জুস ক্যান সহ নকল জুস তৈরির কাঁচামাল উদ্ধারের পর জব্দ করে।
এ সময় নকল ড্রিংকো জুস উৎপাদনের দায়ে অভিযুক্ত মালিক মোঃ মাসুদ সিকদার (৩৫) কে এক বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মাসুদ সিকদারের বাড়ী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। সে ওই গ্রামের মোঃ ফারুক সিকদারের ছেলে।
ভ্রামমান আদালত এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিএস টি আইয়ের অনুমোদন ব্যতীত মাসুদ সিকদার “কালার ফুল ” নামে ভুয়া কোম্পানীর নাম দিয়ে কারখানা স্থাপন করেন। তার উৎপাদিত জুসের নাম দেয়া হয় “ড্রিকোর”। যা দীর্ঘদিন ধরে তিনি বাজারজাত করে আসছিলেন বলে জানা গেছে।
নিবার্হী ম্যাজিষ্ট্রেট কাউছার হামিদ বলেন, নকল এ কোমল পানীয় মানুষের হার্ট, লিভার, কিডনির জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে তিঁনি এ অভিযান পরিচালনা করেন।
এদিকে অপর একটি সূত্রে জানা যায়, ওই কারখানাটি কয়েকজনের যৌথ মালিকানায় পরিচালিত হয়ে আসছিল । অভিযানের সময় তারা সটকে পড়েন বলে জানা গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০০:১৭   ১২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ