ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার

পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬


 পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার

পটুয়াখালী: কলাপাড়া উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত ৭৮০ কেজি সরকারি প্রণোদনার চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ‘ইতালি বাড়ি’ নামে পরিচিত ইমরান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এ সব চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাল সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় মজুদ করা ছিল। এ সময় আরও ২৪টি খালি বস্তাও জব্দ করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়েছে। তবে বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্যরা অবস্থান করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ-সংশ্লিষ্ট কোনো ব্যক্তি চালগুলো ওই বাড়িতে মজুদ করেছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৪৯   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ