ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সভা

কাঁঠালিয়ায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সভা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬


 কাঁঠালিয়ায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সভা
ঝালকাঠি:  চরম উত্তেজনার মধ্যে দিয়ে ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারীতে আলাদা আলাদা দুটি স্থানে দুটি সভা অনুষ্ঠিত হয়। দুই গ্রুপ একই সময় সভা ডাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এসময় উপজেলা ছাত্রদলের দুই গ্রুপ আলাদা আলাদা মিছিল বের করলেও কোন সহিংসতার ঘটনা ঘটেনি।
আজ রোববার (১৭ মে) বিকেলে উপজেলা শ্রমিক দলের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গিকারবদ্ধ শীর্ষক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মো.শাহাদাৎ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত, ঝালকাঠি পেীর বিএনপির সভাপতি আনিসুর রহমান তপু, জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন ও কাঠালিয়া বিএনপি নেতা মাস্টার মিজানুর রহমান প্রমূখ। সঞ্চালনায় ছিলেন জেলা যুবদল সদস্য মো.আবদুল হালিম সিকদার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদল সভাপতি জাকির হোসেন পান্না মুন্সি। এসময় জেলা পরিষদ প্রশাসক জেলা পরিষদের ডাকবাংলো পরিদর্শন করেন।
অপর দিকে উপজেলা বিএনপির আয়োজনে একই সময় উপজেলা দলীয় কার্যালয় দলীয় কর্মী মূল্যায়ণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো.জালালুর রহমান আকন। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শাহিন হোসেন, যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন, যুবদলের সাবেক সভাপতি কিশোর মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাসিব ভুট্রো ছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:৩৫   ২৩ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ