ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চাঁদাবাজি-ব্ল্যাকমেইলে অভিযুক্ত বহিষ্কৃত বিএনপি নেতার জামিনে বিক্ষোভ

চাঁদাবাজি-ব্ল্যাকমেইলে অভিযুক্ত বহিষ্কৃত বিএনপি নেতার জামিনে বিক্ষোভ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬


 চাঁদাবাজি-ব্ল্যাকমেইলে অভিযুক্ত বহিষ্কৃত বিএনপি নেতার জামিনে বিক্ষোভ

পটুয়াখালী: বাউফলে হানি ট্র্যাপ , চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার হওয়া বহিস্কৃত বিএনপি নেতা আজাহার খানের জামিনে মুক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী। পরে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন।
রোববার,১৭ মে সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিকদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদকারীরা কাফনের কাপড় পরে মানববন্ধনে অংশ নেন। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, হানি ট্র্যাপ ও চাঁদাবাজির মামলায় গ্রেফতারের মাত্র ২৪ ঘণ্টার মাথায় জামিনে বের হয়ে আসেন আজাহার খান। এরপর থেকেই তিনি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মামলার বাদী, সাক্ষী ও ভুক্তভোগীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। মামলা হওয়ার পরও ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত আজাহার খানকে পুনরায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে কাফনের কাপড় পরে অংশ নেওয়া ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, আমাদের অভিযোগের পর পুলিশ আজাহারকে গ্রেফতার করলেও অল্প সময়ের মধ্যেই সে জামিনে বের হয়ে আবার অস্ত্রের মহড়া দিচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে আমি বাড়িঘর ছেড়ে আত্মগোপনে আছি। আমি চাই দ্রুত তাকে গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হোক। তিনি আরও অভিযোগ করেন, হাজিরহাট বন্দরের বহু ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে বিপুল পরিমাণ চাঁদা আদায় করা হয়েছে।
আরেক ভুক্তভোগী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আমাকে কৌশলে ডেকে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়েছে। আমি এই চক্রের সবার বিচার চাই।
স্থানীয়রা জানান, আজাহার খান আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তবে ঘটনার পর জেলা বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে। এর আগে হানি ট্র্যাপের মাধ্যমে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে ১৩ মে রাতে পটুয়াখালী সদর থানা পুলিশ আজাহার খান, কবির হোসেন ও রাসেল তালুকদারকে আটক করে। পরে তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার দেখানো হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৪৯   ৩৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ