ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নবাবগঞ্জে ইছামতি ও পদ্মা বাধঁ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

নবাবগঞ্জে ইছামতি ও পদ্মা বাধঁ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


 নবাবগঞ্জে ইছামতি ও পদ্মা বাধঁ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা: নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে ড্রেজিং,সুইচগেইট নির্মান ও দোহারের আওরঙ্গবাদ এলাকায় পদ্মা রক্ষা বাধঁ নির্মান কাজের পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ এমপি।
রোববার বিকেলে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ দোহার উপজেলার আওরঙ্গবাদ থেকে বাহ্রাঘাট পর্যন্ত বিদ্যমান স্থায়ী তীর সংরক্ষন ও নির্মান কাজের পরিদর্শন করেন। অত:পর উপজেলার বাহ্রাঘাট থেকে নবাবগঞ্জ উপজেলার সোনাবাজু এলাকায় বেড়িবাধঁ নির্মানের স্থান ও ইছামতি নদীর অফটেক স্থান পরিদর্শন করেন। এর আগে প্রতিমন্ত্রী মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকা বরুবিয়া গ্রাম পরিদর্শন এবং সোলার প্লান্ট এলাকা পরিদর্শন করেন।
ঢাকা-১,(দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল দোহারের পদ্মা রক্ষা বাধেঁর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা এবং নবাবগঞ্জ উপজেলার সোনাবাজু এলাকায় বেড়িবাধঁ নির্মান ও ইছামতি নদীর অফটেক খনন করে প্রান ফিরিয়ে আনা।
সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের উদ্যোগে রোববার ১৭ই মে ( রোববার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এমপি দোহার ও নবাবগঞ্জ উপজেলায় এ সফরে এসেছেন। প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এ সময়ে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন।
এসময়ে উপস্থিতি ছিলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো.রুহুল আমীন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.মাঈদুল ইসলাম, দোহার থানা অফিসার্স ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবুল কালাম, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০০:১৪   ১৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ