ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে:ডাঃ মাহমুদা আলম মিতু এমপি

মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে:ডাঃ মাহমুদা আলম মিতু এমপি


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬


 মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে:ডাঃ মাহমুদা আলম মিতু এমপি

ঝালকাঠি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রিয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডাঃ মাহমুদা আলম মিতু বলেছেন, দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবার পাবার অধিকার রয়েছে। তাদের চিকিৎসা সেবাসহ সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়া সরকারের দায়িত্ব। এ লক্ষ্যে একজন এমপি হিসেবে কাজ করে যাবো। যেহেতু আমি একজন ডাক্তার এবং আমার স্বামীও ডাক্তার তাই এই এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
তিনি আজ বুধবার (২০ মে) বিকেলে স্থানীয় জনসাধারণের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা মো.আমীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মো.মজিবুর রহমান,এনসিপি জেলা আহবায়ক মইনুল ইসলাম মান্না।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক মৃধা ও বিএনপি নেতা খায়রুল আলম খোকন প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মো.সাইদুর রহমান, সাবেক এনসিপি নেতা মো.মহিউদ্দিন কালু মিয়া, মো.হারুন অর রশীদসহ জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ডাঃ মাহমুদা মিতু আরো বলেন, গত ঈদে একজন এমপি দশ লক্ষ টাকা পেয়েছেন, সেই টাকা কিভাবে বন্টন হয়েছে আমরা জানিনা। একজন নাগরিক হিসেবে এটা জানার অধিকার আমাদের আছে। সরকারের ইতিবাচক কাজে সহযোগীতা করা এবং নীতিবাচক কাজে সমালোচনা করাও বিরোধীয় দলীয় এমপি হিসেবে আমার দায়িত্ব। আমি কাঁঠালিয়ার মেয়ে আপনাদের সন্তান। আপনাদের সকলের সহযোগীতা পাবার অধিকার আমার আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৭:১১   ৫৩ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ