ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মায়ের জন্মের ১০ মাস আগেই মেয়ের জন্ম !

মায়ের জন্মের ১০ মাস আগেই মেয়ের জন্ম !


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬


 মায়ের জন্মের ১০ মাস আগেই মেয়ের জন্ম !

টাঙ্গাইল: মায়ের জন্মের দশ মাস আগেই জন্ম গ্রহণ করেছে মেয়ে! কথাটি অবিশ্বাস্য মনে হলেও এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভুঞাপুরে। স্মার্ট জাতীয় পরিচয়পত্রে এমনটি রয়েছে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলি গ্রামে মেয়ে জুলিয়া ও মা কমলা বেগমের। মেয়ে জুলিয়ার স্মার্ট জাতীয় পরিচয় পত্রে তার জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৬০ ও মা কমলা বেগমের জন্ম ২০ ডিসেম্বর ১৯৬০ খ্রী.।

জাতীয় পরিচয় পত্র অনুযায়ী মায়ের থেকে মেয়ে প্রায় ১০ মাসের বড়। মেয়ে জুলিয়ার ৮ম শ্রেণির সনদ অনুযায়ী তার জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৯৩। সে হিসেবে তার বর্তমান বয়স ৩৩ বছর। এদিকে মা কমলা বেগমের জাতীয় পরিচয় পত্রে ১৯৬০ সালে জন্ম। অর্থাৎ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মা কমলা বেগমের থেকে মেয়ে জুলিয়া ১০ মাসের বড়। শুধু আইডি কার্ডেই যে ভুল হয়েছে তা নয় ভুল করেছে জন্ম নিবন্ধনেও। সেখানেও তার বর্তমান বয়স ৬৪ বছর।

ভুক্তভোগী জুলিয়া বলেন,স্মার্ট আইডি কার্ডে এতোবড় একটা ভুলের কারণে আজ আমি চরম বিপদে আছি। বারবার ইউনিয়ন পরিষদে ও উপজেলা নির্বাচন অফিসে কর্মকর্তাদের কাছে গিয়েছি, তারা বলে এটা সংশোধন করা সম্ভব নয়। জুলিয়া বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত লোকেরা এই ভুল করেছে,তাদের ভুলের খেসারত আমরা কেন দিবো?

এ দিকে মা কমলা বেগম বলেন, জাতীয় পরিচয়পত্রে আমার মেয়ের থেকে আমি নাকি ১০ মাসের বড়। এইটা কোন কথা? মেয়ের আইডি কার্ডের এ ভুল সংশোধনের জন্য অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে গিয়েছি। কিন্তু কেউ কোন সমাধান করে দিচ্ছে না । এটা নিয়ে খুব ঝামেলায় আছি ।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসার নার্গিস সুলতানা বলেন, মায়ের থেকে মেয়ে ১০ মাসের বড়। এটি অবশ্যই বড় একটা ভুল। আমি নতুন যোগদান করেছি

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৫৬   ১০০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ