ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক

রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬


রাজশাহীতে থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক

রাজশাহী: জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম এর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে ১২ ঘন্টা পর সকাল থেকে দিনভর বন্ধ থাকা যান চলাচল পুনরায় স্বাভাবিক হলো।

রাজশাহীতে সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিক ধর্মঘটের কারণে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ সময় ধরে বাস ও অন্যান্য যানবাহন বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন।পরিস্থিতি স্বাভাবিক করতে রাত ৮:৩০ ঘটিকায় জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম এর উদ্যোগে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর শান্তিপূর্ণ সমাধান হওয়ায় রাজশাহী থেকে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

জেলা প্রশাসক জনাব কাজী শহিদুল ইসলাম বলেন, “সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।” তিনি সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

গাড়ি চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রাত থেকেই বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩৪   ১০১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ