ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় মশারীজালসহ ৩ জেলে আটক

কাঁঠালিয়ায় মশারীজালসহ ৩ জেলে আটক


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬


কাঁঠালিয়ায় মশারীজালসহ ৩ জেলে আটক
ঝালকাঠি: কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে মশারীজালসহ তিন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (২০ মে) উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিষখালী নদীতে অবৈধভাবে মাছের রেনুপোনা শিকার করার সময় একটি মশারীজাল জব্দ করা হয়। এ সময় ৫ হাজার পিস বিভিন্ন প্রজাতির মাছের রেনুপোনাসহ তিন জেলেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন, উপজেলা সদরের বড় কাঠালিয়া গ্রামের মৃত্যু হোসেন খলিফার ছেলে সোহরাব হোসেন,কচুয়া গ্রামের জেনসেন আলীর ছেলে জালাল ও উত্তর আউরা গ্রামের জজ আলীর খোকন হাওলাদার। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন। জব্দকৃত রেনুপোনা বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা প্রশাসন জানায়, নদীর জীববৈচিত্র ও মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:২৬   ১৪৮ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ