ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর ঈদের পোস্টার ছেঁড়ার অভিযোগ

সালথায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর ঈদের পোস্টার ছেঁড়ার অভিযোগ


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মে ২০২৬


সালথায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর ঈদের পোস্টার ছেঁড়ার অভিযোগ
ফরিদপুর: সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলামের ঈদের শুভেচ্ছা সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বিশ্বাস বাড়ি মোড়ে ছেঁড়া পোস্টার পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা পোস্টারগুলো ছিঁড়ে ফেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে শুভেচ্ছা পোস্টার টানান কামরুল ইসলাম। রাতের আঁধারে সেসব পোস্টারের বেশ কিছু অংশ ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ করেন তার সমর্থকরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু রাজনৈতিক পরিবেশকে ব্যাহত করবে বলেও মন্তব্য করেন তারা।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, পোস্টার ছিঁড়ে ফেলা কোনো সভ্য রাজনৈতিক আচরণ হতে পারে না। ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু এভাবে একজন সম্ভাব্য প্রার্থীর প্রচারণা নষ্ট করা দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামরুল ইসলাম বলেন, আমি ঈদ উপলক্ষে সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে পোস্টার টানিয়েছিলাম। কিন্তু কিছু দুর্বৃত্ত রাতের আঁধারে সেগুলো ছিঁড়ে ফেলেছে। আমি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করি। যারা এ ধরনের কাজ করেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৩:৫৮   ১৬০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার
● দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা
● সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০
● হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ
● ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকান দখলের মামলা



আর্কাইভ