ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার • দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা • সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০ • হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ • নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির • দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হওয়ার নির্দেশ • নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড • অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি • দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া • ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে কথিত ‘হানিট্রাপ’ চক্রের সদস্য গ্রেপ্তার

দুমকিতে কথিত ‘হানিট্রাপ’ চক্রের সদস্য গ্রেপ্তার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৩০ মে ২০২৬


 দুমকিতে কথিত ‘হানিট্রাপ’ চক্রের সদস্য গ্রেপ্তার

পটুয়াখালী: দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার।
পটুয়াখালীর দুমকি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলার ওয়ারেন্টভুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে তিনি কথিত ‘হানিট্রাপ’ চক্রের সদস্য হিসেবে পরিচিত বলে দাবি করা হচ্ছে।

শুক্রবার,২৯ মে দিবাগত রাত ২টার দিকে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মোছা. রাকিবা ওরফে সাদিয়া (২৪) দুমকি উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবু জাফরের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি থানার সিআর-১৫/২৬ নম্বর মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪০৬, ৪২০, ৩৮৪ ও ৫০৬(২) ধারায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানার ভিত্তিতে এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, রাকিবা পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রগুলোর ভাষ্য, তিনি পটুয়াখালী অঞ্চলে সক্রিয় একটি কথিত ‘হানিট্রাপ’ চক্রের সদস্য। তবে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৭:৫১   ২৫১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, দুর্যোগ সচেতনতায় লালমোহনে নানা কর্মসূচি
● পিরোজপুরে অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরিতে কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা
● শিক্ষার মানোন্নয়নে কাঁঠালিয়ায় শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
● দুর্গাপূজার পাঁচ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল
● চরফ্যাসন এনসিপির কমিটিতে ভুল নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ সরকারি কর্মকর্তার



আর্কাইভ