ঢাকা    রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
ফেনীতে বালু ভাগাভাগি নিয়ে হামলা-গোলাগুলি বন বিভাগের কর্মকর্তার সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ মুখোশ উন্মোচন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ প্রতিযোগিতা নিয়ে জরুরি নির্দেশনা অপু-বুবলীর আগে প্রথম প্রেম, তাকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী সম্মেলনে শফিকুর রহমান জামায়াত ফেরেশতার দল নয়, ভুলত্রুটি হতে পারে সালথা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবে বিএনপির স্থায়ী কমিটি: মির্জা ফখরুল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ৮ জুন ২০২৬


 লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

ভোলা: রাজধানীর মিরপুর এলাকায় ১০০০ পিস ইয়াবাসহ  লালমেহন উপজেলার মফিজুল ইসলাম আরজুসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে। রোববার (৭ জুন) রাতে মিরপুরের মডেল থানার প্রশিকার মোড়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ এলাকার তৈয়বআলী মাস্টার বাড়ির আবুল কালাম মোসলেম উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম আরজু আহম্মেদ দীর্ঘদিন মিরপুর এলাকায় ফার্নিচার ব্যবসার আড়ালে ইয়াবা বেচাকেনা করতেন বলে পুলিশ জানায়। তাকে ইয়াবা সরবরাহ করতেন গ্রেফতারকৃত অপর আসামি চট্টগ্রামের পাঁচলাইশ থানার সেলিম আহমেদের ছেলে শাফিন আহমেদ সোহান।
অভিযানে নেতৃত্ব দেওয়া মিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযানে ডিউটি পালনকালে গোপন সূত্রে খবর পাই, মিরপুর-২ এলাকার এইচ ব্লকে রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঘটনাস্থলে পৌঁছাই।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় অফিসারদের সহায়তায় ঘটনাস্থলে মোঃ মফিজুল ইসলাম আরজু আহম্মেদ ও শাফিন আহমেদ সোহানকে হাতেনাত আটক করেন। এসময় তাদের কাছ থেকে মোট ৫টি নীল রংয়ের পলিথিনের জিপারযুক্ত ব্যাগে ২০০ পিস করে মোট এক হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।
তিনি বলেন, আটক শাফিন আহমেদ চট্টগ্রাম থেকে ইয়াবা এনে মফিজুল ইসলাম আরজু আহম্মেদের কাছে সরবরাহ করতেন। আরজু আহমেদ ফার্নিচার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু করে আজ কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:৪৪   ৭১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ
কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা
জলাবদ্ধতায় খেলার অযোগ্য রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার হলেন লালমোহনের মনিরুল ইসলাম
পটুয়াখালীর ভাড়া বাসা থেকে সিরীয় বংশোদ্ভূত বাংলাদেশি দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার



আর্কাইভ