ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে জরাজীর্ণ বসতঘরের ছেঁড়া ছাউনি নিয়ে বেঁচে থাকা রহমানের পাশে দাঁড়ালেন: মাসুদ সাঈদী এমপি

নাজিরপুরে জরাজীর্ণ বসতঘরের ছেঁড়া ছাউনি নিয়ে বেঁচে থাকা রহমানের পাশে দাঁড়ালেন: মাসুদ সাঈদী এমপি


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬


নাজিরপুরে জরাজীর্ণ বসতঘরের ছেঁড়া ছাউনি নিয়ে বেঁচে থাকা রহমানের পাশে দাঁড়ালেন: মাসুদ সাঈদী এমপি

পিরোজপুর: নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্র গ্রামের অসহায় আব্দুর রহমানের পরিবার দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ বসতঘরে মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি জানতে পেরে দ্রুত তার পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি। এমপির সহায়তায় পরিবারটি এখন একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন আব্দুর রহমান। তার বসতঘরটি ছিল অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টিতেই ছাউনির ফাঁক দিয়ে ঘরের ভেতরে পানি ঢুকে পড়ত। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভেজা মেঝেতে রাত কাটানো ছিল পরিবারটির নিত্যদিনের বাস্তবতা। নিরাপদ আবাসনের অভাবে তারা প্রতিনিয়ত অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছিলেন।

শুক্রবার (১২ জুন) নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে আব্দুর রহমানের পুনর্বাসনের জন্য ঢেউটিন, গৃহনির্মাণ সহায়তার নগদ অর্থের চেক এবং শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী তাকে প্রদান করা হয়।

মানবিক এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২৮:৩৮   ১২৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন
● আগৈলঝাড়ায় বসতঘরে তৈরি দুই কবর ভেঙে ফেললেন সজীব
● পটুয়াখালীতে পাঁচ বাস থেকে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ
● পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা
● কাউখালীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকা



আর্কাইভ