ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান

ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান




ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান

‎কুষ্টিয়া: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভেড়ামারায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব ও ঝুঁকি মোকাবিলার মহাপরিকল্পনা নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান।

‎ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ (১৩ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ) শনিবার সকালে ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন এবং উপজেলা বন বিভাগ, ভেড়ামারা, কুষ্টিয়ার যৌথ আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবুজ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবেশকর্মী ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান।অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম, পৌর বিএনপির সভাপতি কমান্ডার আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, পৌর জামায়াতের আমির হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হোসাইন সোহাগ এবং সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা আব্দুল হাই আল হাদি।

‎অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান।উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং অনাবৃষ্টির যে সংকট তৈরি হচ্ছে, তা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো ব্যাপক হারে বৃক্ষরোপণ। আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর এই বিশাল লক্ষ্যমাত্রা দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। ভেড়ামারা উপজেলার প্রতিটি খালি জায়গা, রাস্তার পাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচির আওতায় চারা রোপণ করা হবে। বক্তারা সাধারণ জনগণকে কেবল গাছ লাগানোই নয়, বরং তা রক্ষণাবেক্ষণের জন্যও এগিয়ে আসার আহ্বান জানান।আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি ফলদ ও একটি বনজ চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৩১:১১   ১০৫ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি
ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ
৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ
কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ
ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু



আর্কাইভ