ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫ হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » রাজধানী থেকে এখনই সরছে না বাসস্ট্যান্ড: সড়ক পরিবহনমন্ত্রী

রাজধানী থেকে এখনই সরছে না বাসস্ট্যান্ড: সড়ক পরিবহনমন্ত্রী


অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


 রাজধানী থেকে এখনই সরছে না বাসস্ট্যান্ড: সড়ক পরিবহনমন্ত্রী

রাজধানী ঢাকার বাসস্ট্যান্ড রাতারাতি সরিয়ে নেওয়া হবে না বলেছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘একটি বাসস্ট্যান্ডে ১২-২৪ ঘণ্টা বাস থাকছে। ডিপোতে বাস থাকবে, ছাড়ার কিছু আগে এসে যাত্রী নেবে। বাসস্ট্যান্ডের যে ব্যবহার, তা হবে। কিন্তু দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা বাসস্ট্যান্ডে থেকে যে যানজট তৈরি হচ্ছে, যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, এর পরিবর্তন চাইছি।’

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

মহাখালী বাসস্ট্যান্ড আপাতত থাকছে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘এটা স্থায়ীভাবে সরানো হবে উত্তরায়। ৫০ বিঘা জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাখালী বাসস্ট্যান্ডের যে জট তৈরি হচ্ছে, সার্ভিসটা নিশ্চিত করা যাচ্ছে না। তাই যেসব বাস ছাড়বে, তা মহাখালী বাসস্ট্যান্ড ব্যবহার করবে, অতিরিক্ত যে সমস্ত বাস যেগুলো হয়তো ১২ ঘণ্টা পর ট্রিপে যাবে, সে ১২ ঘণ্টা মহাখালী বাসস্ট্যান্ড অপেক্ষা করতে পারবে না। ৩০০ ফিটে জায়গা নির্ধারণ করা হয়েছে, সাময়িকভাবে তা ডিপো হিসেবে ব্যবহার করা হবে।’

সায়েদাবাদ বাসস্ট্যান্ডকে কাঁচপুরে সরিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পর্যাপ্ত সুবিধা নিশ্চিত হওয়ার পরেই সরিয়ে নেওয়া হবে। এখন ডিপো হিসেবে ব্যবহৃত হবে। শুধুমাত্র স্ট্যান্ড থেকে যে বাসগুলো ছাড়বে, এগুলো নির্দিষ্ট সময় স্ট্যান্ডে থাকবে। বাকি সময় ডিপোতে গিয়ে থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:০০   ১৪৩ বার পঠিত  |







প্রধান সংবাদ থেকে আরও...


কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা
পূর্ববর্তী সরকারের ব্যর্থতায় কাঙ্ক্ষিত অগ্রগতিতে পৌঁছাতে পারেনি জাতি: জামায়াত আমির
জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড
নারী ফুটবলারদের প্রেরণায় আদর্শ হতে পারে ঐশীর গাওয়া থিম সং
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির



আর্কাইভ