ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা

বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬


 বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা

খুলনা: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্রের ” বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২০২৬) ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (২০২৬-২০২৭) শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন শনিবার সকালে পাইকগাছা লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গেস্ট অব অনার ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন এর হেড ড. মো মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আখেরী নাঈমা, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার। কর্মশালায় গবেষণা অগ্রগতি ও প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ গোলাম সাজেদ রিয়ার, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল আলম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মোঃ মাসুদুর রহমান, সায়মা সুলতানা সোনিয়া, রাজিব হোসেন ও ফাল্গুনী বিশ্বাস। বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড. সাদিক তারেক আরাফাত, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর ড. আসাদুজ্জামান, এসিস্ট্যান্ট প্রফেসর জাকিয়া সুলতানা, লেকচারার ড. সাদিয়া সালাম, হাবিবুর রহমান, ফাহাদ আল জোবায়ের, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ইকরামুল হক, সোয়েবুল ইসলাম, মৎস্য অধিদপ্তর খুলনার উপ পরিচালক বিপুল কুমার বসাক, সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ, এইচএম বদরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, চিংড়ি চাষি সহকারী অধ্যাপক আবু সাবাহ, আলমগীর সরদার, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন, কর্মশালায় ৬ টি চলমান এবং ২ টি নতুন প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
কর্মশালায় মৎস্য অধিদপ্তর, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিএফআরআই এর বিজ্ঞানী, এবং এলাকার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫২   ৭৯ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি
ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ
৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ
কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা তদন্তে পুলিশ
ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু



আর্কাইভ