ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ার ঢালচরে সন্ত্রাসী বাহিনী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

হাতিয়ার ঢালচরে সন্ত্রাসী বাহিনী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬


হাতিয়ার ঢালচরে সন্ত্রাসী বাহিনী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোয়াখালী: হাতিয়ায় সন্ত্রাসী বাহিনী ও ভুমি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার সুখচর ইউনিয়নের ঢালচরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সুখচর ইউনিয়নের ইসমাইল হোসেন,ঢালচরের মো. মিরাজ উদ্দিন, আলতাফ সরদার, মহিন উদ্দিন মাঝি, সিরাজ উদ্দিন, আলতাফ হোসেন, কামাল উদ্দিন তালুকদার, নাজিম উদ্দিন, মো. শরীফ উদ্দিন, আজাদ উদ্দিন, মো. এনায়েত হোসেন, কালু রাজসহ এলাকার বিভিন্ন পেশাজীবী ও সহস্রাধিক নারী-পুরুষ ।

মানববন্ধনে বক্তারা সন্ত্রাসী সোহেল, জহির, পারভেজ ও ইউছুফসহ তাদের পুরো বাহিনীকে অনতিবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, “দীর্ঘদিন ধরে এই চরে সোহেল, জহির, পারভেজ ও ইউছুফের নেতৃত্বে একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনী চরম নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। তাদের ধারাবাহিক চাঁদাবাজি, জোরপূর্বক অসহায় মানুষের ভূমি ও সরকারি খাল দখল এবং বনের মূল্যবান গাছ কেটে উজাড় করার মতো অনৈতিক কর্মকাণ্ডে আজ সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

ভুক্তভোগী বাসিন্দারা আরও বলেন, “আমরা আর কোনো সন্ত্রাসী বাহিনীর জিম্মিদশায় বাঁচতে চাই না। এই চরের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজের অধিকার নিয়ে বাঁচতে চায়। আমাদের সন্তান, পরিবার ও মা-বোনদের নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিময় পরিবেশে বসবাস করা আমাদের মৌলিক অধিকার। চাঁদাবাজ আর দখলদারদের এই অত্যাচার আমরা ঢালচরে দেখতে চাই না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:৩৬   ১১৯ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী
হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই
যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন
হাতিয়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ঝাঁজালো গন্ধে ফের অসুস্থ ২০ শিক্ষার্থী
নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা



আর্কাইভ