ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সাবেক মেম্বারকে প্রাণনাশের হুমকি, বিএনপির পার্টি অফিস ভাঙচুর

সাবেক মেম্বারকে প্রাণনাশের হুমকি, বিএনপির পার্টি অফিস ভাঙচুর


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


সাবেক মেম্বারকে প্রাণনাশের হুমকি, বিএনপির পার্টি অফিস ভাঙচুর

‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক চাঁদা দাবি এবং এর প্রতিবাদ করায় এক সাবেক ইউপি সদস্যকে (মেম্বার) প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী সাবেক মেম্বার মোঃ সামসুজ্জোহা সবুজ ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বাহিরচর (১২-মাইল) এলাকার সাবেক মেম্বার মোঃ সামসুজ্জোহা সবুজের ওপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত ছিল স্থানীয় একটি গ্রুপ।

‎অভিযুক্তরা হলেন— ১২-মাইল মন্ডলপাড়ার মোঃ নিজাম (৪৬), আনিচপাড়ার মোঃ সাচ্চু (২৭) এবং মোঃ সাকিল (২৭)।
‎এলাকাবাসীর অভিযোগ, উক্ত বিবাদীরা বেশ কিছুদিন ধরে এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানে গিয়ে নানা অজুহাতে মোটা অঙ্কের নগদ টাকা চাঁদা দাবি করে আসছিল। এলাকার একজন সচেতন নাগরিক ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে সামসুজ্জোহা সবুজ এই অন্যায় চাঁদাবাজির তীব্র প্রতিবাদ করেন।

‎প্রতিবাদ করার জের ধরে বিবাদীরা তাঁর ওপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে ২২ জুন সোমবার দুপুর ১২ টা সময় বিবাদীরা ১২ মাইল মোড়ে সাবেক এই মেম্বারের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করে তার কাছে থাকা নগদ ৩ লক্ষ ২৪ হাজার টাকা সন্ত্রাসীরা কেড়ে নেয়। এবং ১২ মাইল মোড়ে সাবেক মেম্বারের দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও বিএনপি’র পার্টি অফিস ভাঙচুর চালায়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁকে ও তাঁর পরিবারকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। বর্তমানে ভুক্তভোগী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

‎এই বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী সাবেক মেম্বার সামসুজ্জোহা সবুজ বলেন, “আমি জনপ্রতিনিধি হিসেবে এলাকার শান্তি বজায় রাখতে ওদের অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। কিন্তু এখন ওরা আমাকে ও আমার পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।”

ভেড়ামারা থানা পুলিশ জানায়, এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৪৫:০২   ৭৬ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি
পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ
কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা
মা ইলিশ রক্ষায় ভেড়ামারায় জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা বাবুল



আর্কাইভ