ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,৩০ হাজার টাকা জরিমানা

ভেড়ামারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,৩০ হাজার টাকা জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


ভেড়ামারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,৩০ হাজার টাকা জরিমানা
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারা পৌরসভায় পচা-বাসি মিষ্টি সংরক্ষণ এবং নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ‘পাবনা সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎একই অভিযানে রাস্তার দুই পাশের অবৈধ ফুটপাতও উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২২ জুন, ২০২৬) বিকেলে ভেড়ামারা পৌরসভার অন্তর্গত পাবনা সুইটস’র দোকান ও মিষ্টি কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত এবং সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।

আদালত সূত্রে জানা যায়, পাবনা সুইটসের মিষ্টি কারখানায় চরম স্যাঁতস্যাঁতে ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল। এছাড়া মিষ্টি তৈরিতে ময়লাযুক্ত ছানা ও দূষিত পানি ব্যবহারের হাতেনাতে প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ফ্রিজ ও গুদামে বিপুল পরিমাণ পচা-বাসি মিষ্টি সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।
‎জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এই অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি কারখানায় থাকা সমস্ত পচা ও বাসি মিষ্টি তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ সময় মিষ্টির দোকান ও কারখানার মালিক নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে উপজেলা প্রশাসনকে আশ্বস্ত করেন।

মিষ্টি কারখানায় অভিযানের পর একই সাথে পৌর এলাকায় ফুটপাত অবমুক্তকরণ অভিযান চালানো হয়। রাস্তার দুই পাশের দোকানদাররা মূল দোকান ছেড়ে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় তাদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও জননিরাপত্তা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ ফুটপাত দখল করে ব্যবসা করলে বা খাদ্যে ভেজাল দিলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন, আর‎

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৪৯   ৭৭ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি
পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ
কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা
মা ইলিশ রক্ষায় ভেড়ামারায় জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা বাবুল



আর্কাইভ