ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড • রানী বেগম হত্যা মামলায় হালিমের যাবজ্জীবন, স্ত্রী পুষ্পের ১০ বছর • তিস্তায় সাত দিনের ভাঙনে বিলীন ২০ বাড়ি, আশ্রয়হীন ২৫ পরিবার • পাইকগাছা লোনাপানি কেন্দ্র থেকে বদলি, রুবেলকে বিদায় সংবর্ধনা • আলফাডাঙ্গায় রবিউল হত্যা মামলার ১৫ নম্বর আসামি গ্রেপ্তার • ছৈলারচরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে প্রশাসন • কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙনে বসতঘর ও বিদ্যুতের লাইন বিলীন • কলাপাড়ায় অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, নবজাতকের মৃত্যু • লিখিত পরীক্ষায় অন্যের হয়ে অংশ, মৌখিক পরীক্ষা দিতে এসে আটক যুবক • কাউখালীর হাডুডু ফাইনালে কাঠালিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন জয়কুল ব্রাদার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

কাউখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


 কাউখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

পিরোজপুর: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুব্রত কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মোঃ আনিসুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান শাওন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমান, এসআই মাসুদ হোসেন, ইমাম সমিতির সভাপতি ইবাতাদ হোসেন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১২১টি কেন্দ্রে ৭ হাজার ৬০৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান করা হবে।
সভায় বক্তারা শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যু হ্রাসে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে উপজেলার কোনো শিশুই যাতে এ কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুব্রত কর্মকার বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। আমরা উপজেলার প্রতিটি ওয়ার্ড ও কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। অভিভাবকদের প্রতি আহ্বান থাকবে, নির্ধারিত দিনে তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় আমরা শতভাগ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার চেষ্টা করছি।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন একটি জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি। শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে যাতে কোনো শিশুই এ সেবা থেকে বঞ্চিত না হয়।
জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ কর্মসূচির প্রচারে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সফলভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করতে পারব।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৪০   ৭৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড
● রানী বেগম হত্যা মামলায় হালিমের যাবজ্জীবন, স্ত্রী পুষ্পের ১০ বছর
● ছৈলারচরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে প্রশাসন
● কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙনে বসতঘর ও বিদ্যুতের লাইন বিলীন
● কলাপাড়ায় অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, নবজাতকের মৃত্যু



আর্কাইভ