ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• ‘মোটি’ তকমা নিজের করে স্বরার জবাব শরীর নিয়ে কটাক্ষকারীদের • মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান • কাউখালীতে অবসরে যাওয়া ডিপিইও মোল্লা বক্তিয়ার রহমানকে সংবর্ধনা • উলিপুরে বিএনপি নেতার বাড়ি থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার, আটক • দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড • রানী বেগম হত্যা মামলায় হালিমের যাবজ্জীবন, স্ত্রী পুষ্পের ১০ বছর • তিস্তায় সাত দিনের ভাঙনে বিলীন ২০ বাড়ি, আশ্রয়হীন ২৫ পরিবার • পাইকগাছা লোনাপানি কেন্দ্র থেকে বদলি, রুবেলকে বিদায় সংবর্ধনা • আলফাডাঙ্গায় রবিউল হত্যা মামলার ১৫ নম্বর আসামি গ্রেপ্তার • ছৈলারচরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে প্রশাসন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

ভেড়ামারায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


‎ভেড়ামারায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২১ হাজার শিশু

‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় আগামী ২৮ জুন (রবিবার) দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎২৫ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত।

‎সভায় জানানো হয়, আগামী ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে ভেড়ামারা উপজেলার মোট ১৪৫টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে। এবার উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২১ হাজার ৫২৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‎স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ক্যাম্পেইন চলাকালীন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের টিকাদান কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে।

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত বলেন, “একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ভিটামিন ‘এ’ শিশুদের অন্ধত্ব রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই এটি সফল করতে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি।”

‎পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:০৫   ১১৯ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● পাইকগাছা লোনাপানি কেন্দ্র থেকে বদলি, রুবেলকে বিদায় সংবর্ধনা
● মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা
● পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
● ভেড়ামারায় পদ্মায় নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ
● টাইব্রেকারে ধরমপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন



আর্কাইভ