ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ডেকোরেটর ব্যবসা ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ডেকোরেটর ব্যবসা ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


 মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ডেকোরেটর ব্যবসা ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

ফরিদপুর: মধুখালীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌর সভার সাবেক কাউন্সিলর মো. আনিসুর রহমান লিটনের ব্যবসা প্রতিষ্ঠান ‘লিটন ডেকোরেটর’ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৪ জুন) গভীর রাতে মধুখালী থানার সামনে অবস্থিত ওই প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
​

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে গভীর রাতে পাশের এক ব্যবসায়ী লিটন ডেকোরেটরে আগুন জ্বলতে দেখে মালিককে খবর দেন।
​

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মধুখালী পৌরসভার সাবেক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনিসুর রহমান লিটন বলেন, “শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি পুরো দোকান দাউদাউ করে জ্বলছে। সে সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। এর কিছুক্ষণ পর হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে আমি দ্রুত বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে লাইনটি বিচ্ছিন্ন করাই। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে।”
​

তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে আরও বলেন, “আমার ২৭ বছরের তিলে তিলে গড়ে তোলা প্রতিষ্ঠানটি চোখের সামনে ছাই হয়ে গেল। দোকানে থাকা কাপড়, প্লাস্টিকের চেয়ার-টেবিল ও বৈদ্যুতিক তারসহ দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আমার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।”
​

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত সাড়ে ১২টার দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
​মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জানান, ডেকোরেটর দোকানের ভেতরে বিপুল পরিমাণ কাপড়, প্লাস্টিক ও বৈদ্যুতিক উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানের ভেতরের প্রায় সব মালামাল পুড়ে যায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
​অগ্নিকাণ্ডের এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৩০   ৮৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ