ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা

ভেড়ামারায় ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


‎ভেড়ামারায় ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা

‎

‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে অবস্থিত ‘বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টার’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ (সিলগালা) করে দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আলাউদ্দিন (৭৪) নামের এক রোগীকে দেওয়া একটি সেরোলজিক্যাল টেস্ট রিপোর্টে (আইডি: BDC-1933) কোনো এমবিবিএস চিকিৎসক কিংবা মেডিকেল টেকনোলজিস্টের স্বাক্ষর ও সিলমোহর ছিল না। পরীক্ষা বাবদ টাকা নিলেও কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া ভুয়া রিপোর্ট সরবরাহ করায় প্রতিষ্ঠানটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ নম্বর ধারা লঙ্ঘন করেছে। এই অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জগলুর রহমান লিটনকে (৬০) ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎অভিযানকালে ল্যাবের ভেতরের সরঞ্জামের বেহাল দশা, কোনো কর্তব্যরত স্টাফ না থাকা এবং লাইসেন্স নবায়ন না পাওয়ায় জনস্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম আপতত বন্ধ রাখার নির্দেশ দেন আদালত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে যোগাযোগ করার পর তাঁর নির্দেশক্রমে এটি খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।

‎এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে এবং চিকিৎসাসেবার নামে প্রতারণা রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন/ আর

‎

বাংলাদেশ সময়: ১৯:৫২:৫১   ১২৮ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ