ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার

তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


 তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার

ময়মনসিংহ: তারাকান্দায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি বিল্লাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল উপজেলার কামারগাঁও ইউনিয়নের প্রজাপতখিলা গ্রামের আবু হানিফের ছেলে।

​পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয় এবং মা সৌদি আরব চলে যান। এরপর থেকে সে নানার বাড়িতে থাকত। গত জুন মাসের শুরুতে বিদ্যালয়ে যাওয়ার পথে বিল্লাল তাকে ৫০ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেয়।

​পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ খবর পেয়ে ৭ জুন ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে। এই ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।

​তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাশিদ জানান, ঘটনার পর থেকে আসামি বিল্লাল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ২৪ জুন (বুধবার) ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২৫ জুন) তাকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৪২   ১১১ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ