ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

পিরোজপুর: কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় পণ্যের মান, নিরাপত্তা ও ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন, কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার ও কাউখালী থানা পুলিশের সদস্যরা।
অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে দক্ষিণ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির দায়ে রিয়াদ স্টোর-কে ৮ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অভিযোগে ভাই ভাই মেডিকেল হল-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। অননুমোদিত খাদ্যপণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ বা বিক্রির মতো অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার বলেন, নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বাজারে যাতে ভেজাল, অননুমোদিত বা ক্ষতিকর পণ্য বিক্রি না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের আরও সচেতন হতে হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৪:৪১   ১২৫ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ