ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

দোহারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬


দোহারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ঢাকা: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ইং উপলক্ষে দোহারে প্রশাসন আয়োজিত এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় আগামী ২৮ জুন দেশব্যাপী অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ঢাকার দোহার উপজেলায় মোট ২৫৭টি কেন্দ্রে ৫০ হাজার ৭৭১ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা জানান, আগামী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো প্রয়োজন। নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয় এবং শিশুদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.মাঈদুল ইসলাম।
উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. আশরাফুল আলম চোকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিতি দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ সাত্তার, দোহার থানা পুলিশের সেকেন্ড অফিসার জীবন চন্দ্র বর্মন, উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক খোদেজা আক্তার পারুল ও শিক্ষানবীশ চিকিৎসক ও নার্সগন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৯:৪৩   ১৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ