ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে পাট উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ

পটুয়াখালীতে পাট উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬


 পটুয়াখালীতে পাট উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ

পটুয়াখালী: উপকূলীয় অঞ্চলে পাট, পাটজাতীয় আঁশ ও পাটের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলার কলাপাড়ায় কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার আজ বেলা ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পাট গবেষণা উপকেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (পিটিসি) গোলাম মোস্তফা, পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়ারউদ্দিন সরকার এবং পাট গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল বাক্কী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে পাট চাষ সম্প্রসারণ এবং উপকূলীয় অঞ্চলে নতুন পাটচাষি গড়ে তুলতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি উন্নত জাতের পাট ও বীজ উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং পাটজাতীয় আঁশের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাপরিচালক ড. নার্গীস আক্তার বলেন, উপকূলীয় এলাকার জলবায়ু ও মাটির বৈশিষ্ট্য বিবেচনায় উপযোগী প্রযুক্তি ও উন্নত জাতের পাট সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩১:২৬   ১৪১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ