ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে জমিজমা নিয়ে সংঘর্ষ, আহত ২

লালমোহনে জমিজমা নিয়ে সংঘর্ষ, আহত ২


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬


লালমোহনে জমিজমা নিয়ে সংঘর্ষ, আহত ২ভোলা: লালমোহন উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাড়ি বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চার দাতার ৮১ শতাংশ জমির মধ্যে ২৪ শতাংশ জমি বুঝিয়ে দেওয়ার পরও পুনরায় ওই জমি দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন ধরে এ বিরোধ চলমান রয়েছে। বিষয়টি নিয়ে একাধিক মামলাও হয়েছে এবং আদালতের রায় পেলেও তারা জমির দখলে যেতে পারছেন না বলে অভিযোগ করেন।

অভিযোগ রয়েছে, শুক্রবার (২৬ জুন) স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলে সালিস না মেনে সেলিম, সালাউদ্দিন, নাজিম, কুলসুম (৩৫) ও রোকেয়া (৩০) অতর্কিত হামলা চালান। এতে মো. আল সাব্বির (২৯) ও ফিরোজ আলম (৩৬) আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিবি কুলসুম বলেন, তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারাই আমাদের ওপর হামলা করে। আমরা কোনো হামলা করিনি। তারা যে অভিযোগ করেছে, তা সত্য নয়।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ৯৯৯ জরুরি সেবায় কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। চিকিৎসা শেষে তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে। ঘটনাটি সম্পর্কে আমরা সচেতন রয়েছি এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৮:৫৯   ৮৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ