ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না:ইউএনও

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না:ইউএনও


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


 সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না:ইউএনও

গাজীপুর: সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। সমাজের বোঝা ও পরিবারের বোঝা মনে করে হতাশায় মাদকে আসক্ত হচ্ছে যুবসমাজ। বেকার জনগোষ্ঠীরা নিজেদের সমাজ ও পরিবারের বোঝা মনে করেন। যুবকদের বেকারমুক্ত করতে কর্মসংস্থানের ব্যবস্থা করলে তারা মাদক থেকে দূরে থাকবে। বর্তমান সরকার বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এটিএম কামরুল ইসলাম এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, বেকারত্ব হতাশা সৃষ্টি করে। হতাশা থেকে মানুষ মাদক সেবনে আসক্ত হয়। মাদকদ্রব্য ব্যবসা, সেবন এবং পরিবহন নিয়ন্ত্রণকল্পে পুলিশ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সমাজের সচেতন লোকদের সমন্বয়ে মাদকের ক্ষতিকারক দিকগুলো নিয়ে সভা ও সেমিনার করতে হবে। তাই প্রতি মাসে ইউনিয়ন ভিত্তিক একটি করে মাদক বিরোধী সভা করার আহবান জানান তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বীরমুক্তিযোদ্ধা ফজলু হক কাজী, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, সাংবাদিক আল-আমিন দেওয়ান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নায়েবুর রহমান মাসুদ, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের প্রফেসর সাইদুর রহমান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:১৬   ৮৬ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ