ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি

ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি

ময়মনসিংহ: ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কর্মরত দুই উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারকে (সেকমো) বদলি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে অনৈতিক আর্থিক লেনদেন,রেজিস্ট্রি খাতায় তথ্য জালিয়াতি এবং দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের মতো অভিযোগের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সম্প্রতি গণমাধ্যমে “ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেকমোদের দৌরাত্ম্য” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ মে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী জরুরি বিভাগের ইনচার্জ রুবেল মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অনন্ত কুমার বিশ্বাসকে নতুন ইনচার্জ হিসেবে নিয়োগ দেন।

একই সঙ্গে জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) ডা. মো. আব্দুল মুন্নাফকে সভাপতি করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি টানা ১৩ দিন সরেজমিন অনুসন্ধান, বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ এবং অফিসের নথিপত্র পর্যালোচনা শেষে গত ৭ জুন তাদের প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতেই সিভিল সার্জন দুই সেকমোকে বদলির আদেশ জারি করেন।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়,বদলিকৃত দুই সেকমোর বিরুদ্ধে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়, রেজিস্ট্রি খাতায় সিরিয়াল নম্বরের ক্রম পরিবর্তন, একই নম্বর একাধিক রোগীর নামে ব্যবহার,ভুয়া নম্বর সংযোজন এবং দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের অভিযোগের সত্যতা পাওয়ায় এই বদলি করা হয়।

এনএস

বাংলাদেশ সময়: ২৩:২১:০৯   ১১৩ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ