ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন করে দিলো যুবদল নেতা মানুষ যেন এনবিআরকে ভয় না পেয়ে বিশ্বাস করে: তারেক রহমান কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার কাউখালীতে সরকারি তহবিলের ৭ লাখ ২০ হাজার টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য অংশ আজমিরীগঞ্জের গিরিষ বাবুর জমিদার বাড়ি ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভাঙ্গা কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

ভাঙ্গা কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


 ভাঙ্গা  কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

পটুয়াখালী: ভাঙা কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার,৩০ জুন সকালে পটুয়াখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-মিনিবাস শ্রমিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ভাঙা-কুয়াকাটা মহাসড়ক। সড়কটিতে যানবাহনের চাপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে। তারা আরও বলেন, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতির বিকাশে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা অত্যন্ত জরুরি। এতে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়ন হবে এবং যাতায়াত আরও নিরাপদ ও দ্রুততর হবে।

মানববন্ধন থেকে বক্তারা ভাঙা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৮:০১   ১১৫ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


জলাবদ্ধতা নিরসন করে দিলো যুবদল নেতা
কাউখালীতে সরকারি তহবিলের ৭ লাখ ২০ হাজার টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও
দুমকিতে দাতা সদস্য মনোনয়নে ‘কারসাজি,ইউএনওসহ ৬ জন আসামি
কাঁঠালিয়ার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত এমপি জামাল
কাঁঠালিয়ায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন



আর্কাইভ