ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পুরাতন ফেরিঘাটে অবৈধ মাটি খননের দায়ে যুবকের কারাদণ্ড ‎

ভেড়ামারায় পুরাতন ফেরিঘাটে অবৈধ মাটি খননের দায়ে যুবকের কারাদণ্ড ‎


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬


ভেড়ামারায় পুরাতন ফেরিঘাটে অবৈধ মাটি খননের দায়ে যুবকের কারাদণ্ড  ‎
‎
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী পুরাতন ফেরিঘাট এলাকায় অবৈধভাবে মাটি খননের বিরুদ্ধে এক কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল ২৯ জুন (সোমবার) পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে আইন অমান্য করে পুরাতন ফেরিঘাট এলাকার ফসলি জমি ও নদীর তীরবর্তী অংশ থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিল। এতে ওই এলাকার পরিবেশ ও ফসলি জমি যেমন হুমকির মুখে পড়ছিল, তেমনই নদীভাঙনের ঝুঁকি তীব্র হচ্ছিল। স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল বিকেলে সেখানে ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
‎অভিযানটি পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।
‎
‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাটি খননের অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও মেয়াদের শাস্তির আদেশ দেওয়া হয়।
‎
অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংবাদমাধ্যমকে জানান, “অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে ফসলি জমি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। ভাঙন ঝুঁকিতে পড়ছে নদীর তীরবর্তী এলাকা। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।”
‎
প্রশাসনের এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, এই শাস্তির ফলে এলাকায় অবৈধ মাটি ও বালু খেকোদের দৌরাত্ম্য স্থায়ীভাবে বন্ধ হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫১   ১৫০ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ