ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে কৃষকদের বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

দোহারে কৃষকদের বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ১ জুলাই ২০২৬


 দোহারে কৃষকদের বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

ঢাকা:দোহারে ২০২৫-২৬ ইং অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন, নারিকেল চারা,আম,লেবু ও শাকসবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৬৩১ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়।

বুধবার (১ জুলাই) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম।

উপজেলা কৃষি অফিসার নিয়াজ মোহাম্মদ মিঠুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের বিল্পবী সাধারণ সম্পাদক মো: রফিক কবিরাজ, ঢাকা জেলা যুবদলের সহ- সভাপতি মো: আবুল হাসেম বেপারী,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. শামীম হোসেন, উপজেলা সহকারী কৃষি অফিসার মো.তুরাজ আহমেদ, শাহ- আলম, সোহেল মিয়া, বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তার।
এছাড়া অনুষ্ঠানে কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম জানান, ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক প্রতি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে এবং বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়ে থাকে।তারই ধারাবাহিকতায় প্রতিটি নিবন্ধিত কৃষকের মাঝে -০৫ কেজি বীজ,১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার।
এছাড়াও ফলজ গাছের লেবু চারা ৫টি করে, ৩০ কেজি জৈব সার( গোবর সার), ৭ ধরনের সবজি বীজ, ১৫ কেজি ডিএপি, ১৫ কেজি ডিএপি। ২৯১০ টি চারা গাছের সাথে ৫ কেজি জৈব সার ও একটি বাঁশের খুটিও বিতরণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৬:২১   ৯৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ