ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার

ভেড়ামারায় বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই ২০২৬


ভেড়ামারায় বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি গ্রেফতার‎কুষ্টিয়া: ভেড়ামারা থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৩৪ বোতল এসকাফ (ESkuf) কাফ সিরাপ, ৪ কেজি গাঁজা এবং মাদক পাচারের উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকি উদ্ধার করা হয়।

‎১ জুলাই রাত ৪:৪০ মিনিটের সময় ভেড়ামারা থানাধীন কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) জনাব মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিকল্পনা করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ জাহেদুর রহমান এর সরাসরি তত্ত্বাবধানে এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজিব ও পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীহাটা গ্রামে আসামি হাবুর বসতবাড়িতে হানা দেন।

‎অভিযানকালে হাবুর বসতবাড়ির পশ্চিম পাশের কক্ষ তল্লাশি করে লুকিয়ে রাখা ১৩৪ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অভিনব কায়দায় তৈরি দুটি মোটরসাইকেলের ট্যাংকি জব্দ করে পুলিশ।

‎গ্রেফতারকৃত আসামিরা হলেন— কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামের মোঃ ওলিল মন্ডলের ছেলে মোঃ মাহাবুল মন্ডল (৩০) এবং একই এলাকার মৃত খলিল মন্ডলের ছেলে হাবু (৪২)।

‎ভেড়ামারা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/১৯(ক)/৪১ ধারায় ১নং মামলা দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে এই অভিযান চালানো হয়েছে। এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই কঠোর চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৯:৩০   ১৩৯ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ