ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে পেঁপেক্ষেত থেকে ফের মরদেহ উদ্ধার

সিংগাইরে পেঁপেক্ষেত থেকে ফের মরদেহ উদ্ধার


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬


সিংগাইরে পেঁপেক্ষেত থেকে ফের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ: সিংগাইরে অটোরিকশা চালকের লাশ উদ্ধারের ২ দিন পর আবারও পেঁপেক্ষেতে পাওয়া গেল সামসুল হক (৪৭) নামের এক ব্যক্তির মরদেহ ।
শুক্রবার(৩ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রীজ এলাকার জনৈক সিদ্দিক মিয়ার পেঁপে ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সামসুল হক ওই এলাকার মৃত. আমজাদ হোসেনের ছেলে।
জানাগেছে, শুক্রবার সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া চকের একটি পেঁপে ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
পুলিশ জানায়, মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। আইনশৃঙ্খলা নিয়ে ওঠছে নানা নেতিবাচক মন্তব্য।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৮:৫৭   ৭৭ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ