ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সুন্দরবনের জলদস্যু খানজাহান গ্রেপ্তার, অস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার

সুন্দরবনের জলদস্যু খানজাহান গ্রেপ্তার, অস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬


 সুন্দরবনের জলদস্যু খানজাহান গ্রেপ্তার, অস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার

খুলনা: জেলার সুন্দরবন এলাকায় সক্রিয় জলদস্যু, অস্ত্রধারী সন্ত্রাসী ও একাধিক ডাকাতি মামলার আসামি আজহারুল ইসলাম ওরফে খানজাহান (৪০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আজহারুল ইসলাম খুলনা জেলার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে। অভিযানকালে তার হেফাজতে থাকা পৃথক দুটি পলিথিনের ব্যাগ থেকে দুটি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা সীসার বুলেট উদ্ধার করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, আজহারুল ইসলাম ওরফে খানজাহান একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু। তার অপরাধসংক্রান্ত তথ্য পর্যালোচনায় খুলনার কয়রা থানা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানায়, সন্ত্রাসী, জলদস্যু, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩১:৫৬   ১০০ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ