ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে বিদেশী পিস্তল ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

পিরোজপুরে বিদেশী পিস্তল ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬


পিরোজপুরে বিদেশী পিস্তল ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

পিরোজপুর: একটি বিদেশী পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলো মো. হাসান ওরফে মেহেদী হাসান, মো. আল আমিন শেখ ও আলী হোসেন। শুক্রবার (০৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

তিনি জানান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানকালে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান ও মো. আল আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, একজনের কাছে ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রি করেছে তারা। তাদের দেওয়া তথ্যানুযায়ী আজ শুক্রবার ভোর ৬টার দিকে সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় আলী হোসেন এর বাড়িতে তল্লাশি চালিয়ে ইতালির তৈরি একটি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আলী হোসেনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় গ্রাম পুলিশ ও এলাাকার বেশ কয়েক ব্যক্তি উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, অপরাধ দমনে পিরোজপুর জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩৪:২০   ৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ