ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ২৫ দিনে ২৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালীতে ২৫ দিনে ২৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬


কাউখালীতে ২৫ দিনে ২৪ মাদক ব্যবসায়ী গ্রেফতারপিরোজপুর: কাউখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে গত ৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ২৫ দিনে ২৪ জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় ১২টি মাদক মামলা দায়ের এবং একটি মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদক ব্যবসায়ীকে সাজা প্রদান করা হয়েছে।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার বাশুরী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতায় চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রামের ফজলুল হকের ছেলে মোঃ রাজু (৩০), একই এলাকার আবির তালুকদারের ছেলে মোঃ ফাহিম (২২), কাঠালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সজল (৩০) ও বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার বাসিন্দা হোসেন ব্যাপারীর ছেলে কবির হোসেন (৪৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কিছু মাদক কারবারি যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল। পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমেছে। তারা মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান। স্থানীয় বাসিন্দারা বলেন, পুলিশের সক্রিয় ভূমিকার কারণে আমরা স্বস্তি অনুভব করছি। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় আমরা ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতেও মাদক নির্মূলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, “মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:৩৮   ৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ