ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬


 মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা

ফরিদপুর: মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সরকারি হালট দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত।
অভিযানে সরকারি হালট দখল করে নির্মিত বসতঘর, দোকান, গোয়ালঘর, বাথরুম, বারান্দাসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সরকারি জমিতে থাকা গাছপালাও অপসারণ করা হয়।
স্থানীয় বাসিন্দা তোতা মৃধার অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে। তদন্তে সরকারি হালট অবৈধভাবে দখলের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দখলদারদের এক সপ্তাহ আগে মৌখিকভাবে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তারা জমি খালি না করায় শনিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত সাংবাদিকদের জানান, এ অভিযানের মাধ্যমে সরকারি জমি দখলমুক্ত হয়েছে। এতে স্থানীয় জনগণ বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করবে। বিশেষ করে রাস্তা প্রশস্ত হওয়ায় যানবাহন চলাচল সহজ হবে এবং জনদুর্ভোগ কমবে।
মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু বলেন, “এর আগে এ ধরনের কার্যকর উচ্ছেদ অভিযান খুব একটা দেখা যায়নি। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সরকারি জমি দখলের প্রবণতা কমবে এবং ভূমিদস্যুরা নিরুৎসাহিত হবে।”
স্থানীয়দের মতে, সরকারি হালট দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উপজেলা প্রশাসনের এ অভিযানে সরকারি জমি দখলমুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে দীর্ঘদিনের বিরোধেরও অবসান ঘটেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:১৩   ৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ