ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়

নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়

‎পিরোজপুর: নাজিরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের (৩৪৯) সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎​প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু হাসান খাঁন, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান টিপু হাজরা, যুগ্ম আহবায়ক মুহাম্মদ তাওহীদুল ইসলাম প্রমূখ।

‎এ সময় নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপারের সঞ্চালনায় প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎‎​অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য সুলতানা জেসমিন জুইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

‎​সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে সংসদ সদস্য সুলতানা জেসমিন বলেন, নাজিরপুরের সার্বিক উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এলাকার মানুষের অধিকার আদায়ে এবং উন্নয়নের লক্ষ্যে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।”

‎​মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ নাজিরপুরের স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন এবং জেলার উন্নয়নে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। সংসদ সদস্যও পিরোজপুরের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন। এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করেন এবং উপজেলার মালিখালি ইউনিয়নের মধুমতি নদীর ভেঙে যাওয়া অংশ, রাই রসরাজ সেবা আশ্রম ও বিনোদ বিহারী নাগ আইডিয়াল কলেজ পরিদর্শন করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫১   ৭৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ