ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম
বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা মনপুরায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার মো. সাহাবুদ্দিনকে নিয়ে স্পিকার মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তার সমর্থন ছিল বঙ্গভবনে বিদায়ের আবহ প্রস্তুতি শেষ, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গ পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল কাউখালীতে জমে উঠেছে চারা বিক্রির হাট, মৌসুমে কোটি টাকার কেনাবেচা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা কাঁঠালিয়ায় রথযাত্রা উৎসব হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি!


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা জব্দ

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা জব্দ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা জব্দ

পিরোজপুর: কাউখালীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার পিস রেনু পোনা উদ্ধার এবং ২ হাজার মিটার অবৈধ বেড়জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চিরাপাড়া নদীতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ১০ হাজার পিস রেনু পোনা এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ বেড়জাল উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধার করা অবৈধ বেড়জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জীবিত রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়, যাতে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধি পায় এবং জলজ সম্পদ সংরক্ষিত থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী নদী ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ও রেনু পোনা আহরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, রেনু পোনা নিধন ও অবৈধ বেড়জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে নৌ পুলিশকে সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা রেনু পোনা নদীতে অবমুক্ত করায় মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ আহরণ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:১০   ৯ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা
মনপুরায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার
কাউখালীতে জমে উঠেছে চারা বিক্রির হাট, মৌসুমে কোটি টাকার কেনাবেচা
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা



আর্কাইভ